আহলে বাইত বার্তা সংস্থা –আবনা- : আল-মায়াদিন নিউজ চ্যানেল জানিয়েছে উদ্ধার অভিযানে যাওয়া দু’টি হেলিকপ্টার লক্ষ্য করে সিরিয় সন্ত্রাসীরা গুলি করলে এই ঘটনা ঘটে।
চ্যানেলটি গতকাল (মঙ্গলবার) জানিয়েছে, ক্রুদের উদ্ধার অভিযানে রত হেলিকপ্টারকে তুরস্কের সীমান্তের কাছাকাছি সিরিয়ার অভ্যন্তরে ভূপাতিত করেছে সন্ত্রাসীরা।
রুশ নৌবাহিন হেলিকপ্টারের আরোহীদেরকে উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে এ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে, রুশ সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানা গেছে, এ অভিযানে প্রাণ হারিয়েছে রাশিয়ান এক মেরিন সেনা।
তুরস্ক সেনাবাহিনী গতকাল (মঙ্গলবার, ২৪ নভেম্বর) দাবী করেছে : রুশ বিমান সিরিয়ার আকাশ সীমা অতিক্রম করে তুরস্কে প্রবেশ করলে সেটাকে ভূপাতিত করা হয়।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার পূর্বে প্যারাস্যুটের সহায়তায় পাইলটরা বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়।
কিছু কিছু প্রতিবেদনে বলা হয়েছে যে, বিমানের পাইলটদ্বয় সিরিয় সরকার বিরোধীদের হাতে আটক হয়েছে।
ভূপাতিত জেট বিমানটির দুই পাইলটকেও গুলি করে হত্যার দাবি করেছে বিদ্রোহীরা। তবে বাকি ক্রুদের ভাগ্যে কি ঘটেছে, তা এখনো জানা যায়নি খবর বিবিসি বাংলার।
বিবিসির উদ্ধৃতি দিয়ে আরো জানা গেছে : নেটোর মহাসচিব, ইয়ান্স স্টল্টেনবার্গ বলেছেন:রুশ বিমান ভূপাতিত করার পর নেটো জোট তুরস্কের সাথেই আছে।
এর প্রতিক্রিয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার পরিণাম হবে গুরুতর। তুরস্ক আমাদেরকে পেছন থেকে ছুরি মেরেছে।
যুদ্ধবিমানটি সিরিয়ার আকাশসীমাতেই অবস্থান করছিল এবং সেটি তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করেনি বলে জানিয়েছে মস্কো।
এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা সের্গেই রুডসকোই বলেন, রুশ বিমানে গুলি চালানোর আগে তুরস্ক কোন যোগাযোগই করেনি।#